
সানাউল্লাহ মুন্সী, জেলা প্রতিনিধি:
গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিষ্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর দেশ জুড়ে সন্ত্রাসীদের হামলা মামলা ও দখল দারিত্বের হিরিক পরে। তারই ধারাবাহিকতায় বন্দর উপজেলা বিএনপি নেতা কর্মীদের নাম জড়িয়ে স্থানীয় কিছু পত্র পত্রিকায় সংবাদ প্রচার করা হয়। যার দরুন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন) ও সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ লিটনকে জড়িয়ে একেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকায় অপ-প্রচার করে। এই অপপ্রচারের বিরুদ্ধে বন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
এ বিষয়ে বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন বলেন, বর্তমান অন্তরর্তী সরকার ও বিএনপি দলের দূর্নাম রটানোর জন্য আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসকল অপকর্ম করে আসছে। তাদেরকে চিন্হিত করে প নিকট আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।
তিনি আরো বলেন, আমি এবং আমার দল কোন দখল দায়িত্বের সাথে জড়িত নই। যদি এমন কোন ব্যাক্তি বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্ত থাকে তাদের আইনের নিকট ধরিয়ে দিন।
এসময় উপস্থিত ছিলেন, মোমেন ভূইয়া,ধামগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদ হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন,মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়া, বন্দর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব
৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আঃ মতিন বাবুল হোসেন, গাজী লিটন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ