1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বন্দরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পঠিত

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার মদন উপজেলার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং বন্দর উপজেলার গোকুলদাসেরবাগ এলাকার মাসুক ভূঁইয়ার ছেলে মো. মিজানুর রহমান (২৭)।

এসআরবি-১১ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোকুলদাসবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এসআরবি-১১ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর