1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ মদনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

 

হারুনুর রশিদ, সোনারগাঁ বিশেষ প্রতিনিধি:

শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন টেস্ট অব টাউন রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ মদনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সহ-সেক্রেটারি আবু সাঈদ মুন্না, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উত্তরের আমির ও যুববিভাগ বন্দর উত্তরের প্রধান উপদেষ্টা মোঃ সালাউদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উত্তরের সেক্রেটারি ও যুববিভাগ বন্দর উত্তরের সভাপতি মোঃ ইসরাঈল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মদনপুর ইউনিয়নের সভাপতি শাহীন মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ মদনপুর ইউনিয়নের সভাপতি মোঃ অমিত হাসানের সঞ্চালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর উত্তরের সভাপতি আহমাদউল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বন্দর উত্তরের সভাপতি আব্দুল আজিজ ও মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সদস্য মোঃ সেলিম মিয়া বক্তব্য রাখেন।

যেখানে ইসলামী সংগীত পরিবেশন করেছেন নারায়ণগঞ্জ জেলা শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ইকবাল হোসাইন, শাহারা শিল্পী গোষ্ঠি দাম্মামের সহকারি পরিচালক খন্দকার হারুনুর রশিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মদনপুর ইউনিয়নের সদস্য হারুন অর রশিদ।

উক্ত সভায় বন্দর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং মদনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ, যুববিভাগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর