
পবিত্র ঈদুল আযহা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ১, ৪ ও ৫নং ওয়ার্ডের গরিব ও অসহায় ৩শ ৫০টি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন দিপু। দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল করিম মেম্বার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত ও রফিক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকলেছ, কৃষক দলের সহ-সভাপতি মো. ওহাবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আবুল কাশেম, ওমর ফারুক, মো. মনোয়ার হোসেন, সোহেল, নাজমুল, কামরুল, মো. বাদল, হাতেম আলী, বিল্লাল, মিজান, মোতালিবসহ অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।