1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বারদী হাই স্কুলের ১২৫ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত
Oplus_131074

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫বছর পূর্তি অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠান উদযাপিত হয়। ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ও পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান।
বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আহবায়ক ও মাইটিভির সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং রোকনুজ্জমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, বারদী হাই স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব ইব্রাহিম আদহাম, মূখ্য সমন্বয়ক দেওয়ান ফজলুর রহমান, লায়ন তোফাজ্জল হোসেন, প্রধান উপদেষ্টা হাজী মুজিবুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগরসহ প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক শাহআলম, দেওয়ান হাবিবুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন, বারদী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোস্তফা, সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার, সোনালী ব্যাংকের এজিএম দেওয়ান মতিউর রহমান, ব্যাংকার মনির হোসেন, প্রকৌশলী মো. আসাদুজ্জামান, অধ্যাপক মোস্তফা কামাল প্রমুখ।
এদিকে সকালে পিঠা পুলি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনভর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে শিক্ষাঙ্গণ। অনুষ্ঠানে দেশ, জাতি ও প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজন থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষনায় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়। দিনব্যাপী এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। বারদী হাইস্কুল এন্ড কলেজের গৌরবময় ঐতিহ্য ও শিক্ষা আন্দোলনের স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর