
বারপাড়া আল ইনসাফ সংগঠনের আয়োজনে ঐতিহাসিক মাহফিলে মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান
বন্দর প্রতিনিধি ইদ্রিস আলী
রবিবার ০২ নভেম্বর বারপাড়া মসজিদ মাঠে বারপাড়া আল ইনসাফ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও হৃদয়স্পর্শী ইসলামি মহা সম্মেলন। বিকেল ৩টা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ময়দান মুখরিত হয়ে ওঠে ঈমানি আবেগে।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আলী হোসেন, প্রধান বক্তা মাওলানা আলামিন সাইফি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ রফিকী, কামরুল ইসলাম আরেফী এবং মাহবুবুর রহমান মোমেনশাহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলম সাহেব।
উক্ত অনুসঠানে আরো উপস্থিত ছিলেন জামাত নেতা, মাওলানা রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন আলী আকবর সাহেব, সফিকুল ইসলাম, (দলিল লিখক)আহসান এবং স্থানীয় আলেম উলামা ও মসজিদের ইমামগন।
বক্তারা তাঁদের হৃদয়গ্রাহী ওয়াজে মুসলিম উম্মাহর ঐক্য, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধের পুনর্জাগরণের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন—
“আজ মুসলিম সমাজকে কুরআন ও সুন্নাহর পথে ফিরে আসতে হবে। ইসলামই পারে বিশ্বে শান্তি ও মানবতার আলোকবর্তিকা ছড়িয়ে দিতে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত হাজারো মুসল্লি অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।
আল ইনসাফ সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন—
“আমাদের এই আয়োজনের উদ্দেশ্য মানুষকে সত্য, ন্যায় ও ইসলামের পথে আহ্বান জানানো। ইনশাআল্লাহ আমরা সমাজে আল্লাহভীরুতা ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাব।”
পুরো বারপাড়া এলাকা এদিন পরিণত হয় ধর্মীয় উৎসবে—কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও দোয়ার মাহফিলে ভরে ওঠে ঈমানি পরিবেশে।