1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

বিএনপির পক্ষে অধ্যাপক মামুন মাহমুদ দিলেন নুনেরটেকে কয়েক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষুধ 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ নুনেরটেক এলাকায় কয়েক হাজার মানুষের জন্য ফ্রি মেডিকেল কর্ণার চালু করেন। ২৯ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প চলে নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে। ২০ জন চিকিৎসকের একটি টিম দিনব্যাপী ওই এলাকায় মানুষের বিভিন্ন রোগের চিকিৎসা দিয়েছেন। ফ্রি চিকিৎসা সেবা সমুহ গুলো হলো চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, হার্ট এর চিকিৎসা, গাইনী বিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, শিশু চিকিৎসা, মেডিসিন, অর্থোপেডিক্স এবং ডেঙ্গু পরীক্ষা। সাধারণ মানুষও এ ফ্রি চিকিৎসা পেয়ে বেশ খুশি।
চিকিৎসা সেবা উদ্বোধন কালে অধ্যাপক মামুন মাহমুদ এক বক্তব্যে বলেন, বিগত কয়েক বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা আমাদের প্রাণ প্রিয় মাতৃতুল্য দেশমাতা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজ তিনি খুব অসুস্থ্য। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের পাশে আছি। যে কোন সহযোদিতায় আমি, আমার দল আপনাদের পাশে থাকবো।
এসময় তার সাথে ছিলেন, পৌর বিএনপির নেতা হুমায়ুন কবির রফিক, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, ইউসুফ আলী, নুনেরটেক বিএনপির নেতা ইউনুস আলী, কাদির মেম্বার, জিলানী মেম্বার, খানবাহাদুর, আব্দুর রহমান, নুনেরটেক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন, হানজালা শাহ চিশতি, তরুন বিএনপি নেতা নাছির উদ্দিন, আসাদুল্লাহ আসাদ, মো: শরিফ আহমেদ, শাহজালাল, জসিম উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর