1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মদনপুরে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিশেষ অভিযানে ৫ ০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর ও কেওডালা এই দুই স্পটে অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন এবং তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ম্যানেজার (প্রকৌশল) আমির। অভিযানে ১.৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৯০০ ফুট, ২ ইঞ্চি ২০০ ফুট, ১ ইঞ্চি ১৫০ ফুট এবং ১.৫ হোস ৫০ ফুট পাইপ কেটে লাইনটি উৎস পয়েন্ট থেকেই কিলিং (স্থায়ীভাবে বন্ধ) করা হয়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন এলাকার অসংখ্য লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। কোথাও অবৈধ সংযোগের খবর পেলে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

“যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান অব্যাহত থাকবে, তিতাসের এক কর্মকর্তা বলেন।
অভিযানকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর