1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মনিরুল সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

অভিনন্দন মনিরুল ইসলামকে। নারায়ণগঞ্জ জেলার সিসিএস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায়। নারায়ণগঞ্জ জেলার জন্য এক গর্বিত মুহূর্ত। সম্মানিত মনিরুল ইসলাম মনিকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি(সিসিএস) এর নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি পেশায় একজন দায়িত্বশীল বেসরকারি চাকরিজীবী, যিনি ইতোমধ্যেই সমাজসেবামূলক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে এখন থেকে নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও ইউনিয়নে সিসিএস-এর কার্যক্রম তাঁর দক্ষ নেতৃত্বে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।

নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, সচেতন নাগরিক সমাজ ও সিসিএস পরিবারের সদস্যরা তাঁর পাশে থেকে সক্রিয় সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যাশা করা যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— “ভোক্তা বাঁচলে, বাঁচবে দেশ — সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।” মনিরুল ইসলাম মনিকে সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর