1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মাওলানা নাজমুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুতে জামায়াতের নেতাদের শোক প্রকাশ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

বিশিষ্ট আলেমে দীন তাহেরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলার সাবেক সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারী ০৬ অক্টোবর সোমবার সকাল ৯.০০ টায় কুমিল্লার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতাসহ নানাবিধ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কণ্যা, নাতী নাতনী বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার ৫ টায় সোনারগাঁ উপজেলার সাদিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে সাদিপুর কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারীর পৈতৃক নিবাস চাঁদপুর জেলায়। কর্ম জীবনের শুরু থেকে তিনি সোনারগাঁয়ে অবস্থান করছেন এবং স্থায়ীভাবে বাড়ি করে বসবাস করে আসছিলেন। তিনি মাদরাসায় অধ্যাপনার পাশাপাশি মসজিদের খতিব ও দীনের দায়ী হিসেবে ভূমিকা পালন করেছেন। তার দীর্ঘ দিনের কর্মস্থল ও দাওয়াতে দীনের এলাকা হওয়ায় সোনারগাঁয়ে তাকে দাফন করা হয়।
মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য নারায়ণগঞ্জে-৩( সোনারগাঁ= সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া এক শোক বাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তারা বলেন, মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারী একজন আলেমে দীন হিসেবে দীনের অনেক বড়ো খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তিনি জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা সেক্রেটারী হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দীন প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা পালন করে গেছেন। অতি অল্প বয়সে তিনি নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়েছেন এবং কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক কষ্ট ভোগ করেছেন। মহান আল্লাহ যেন তার এই কষ্টকে গুণাহ মাফের উছিলা হিসেবে কবুল করেন।
শোকবাণীতে তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মরহুম নাজমুল ইসলাম পাটওয়ারীর কোনো ছেলে সন্তান নেই। তিনটি কন্যা, জামাতা এবং স্ত্রীসহ আত্মীয়সজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর