1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন মুরাদপুরের স্থানীয়রা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ২৭নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় জুয়ার আসর সংক্রান্ত প্রচারিত ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অত্র এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​
​সম্প্রতি একটি ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যম ‘চ্যানেল মেট্রো’-তে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় “প্রকাশ্যে জুয়ার আসর” এবং “স্থানীয় বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় জুয়া পরিচালনা” শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন করেন। প্রকাশিত সংবাদটিতে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা মাত্র।
​
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মদনপুর আল বারাকা হাসপাতালের সামনের গলিতে প্রকাশ্য জুয়ার আসর বসে এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ বা তাদের পরিচয় ব্যবহার করে জুয়া পরিচালনা করা হচ্ছে। এ দাবি সম্পূর্ণ সত্যের অপলাপ। উক্ত এলাকায় এ ধরনের কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থক দূরতমভাবেও সম্পৃক্ত নন।

একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক হিংসাবশত বিএনপি ও এর স্থানীয় নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ভুয়া অনলাইনে সংবাদ ভুল তথ্য সরবরাহ করেছে। কোনরূপ নিরপেক্ষ তথ্য যাচাই-বাছাই না করেই এ ধরনের গুরুতর অভিযোগ সম্বলিত সংবাদ প্রচার অত্যন্ত দুঃখজনক। অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ জানান আমরা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, জুয়া, মাদক বা আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের তীব্র নিন্দা জানাই এবং এলাকায় সুস্থ-সুন্দর পরিবেশ বজায় রাখতে সর্বদা সোচ্চার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, উক্ত বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। উক্ত প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর