
মোঃ আক্তার হোসেন
নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
১৫ জুলাই বুধবার হালুয়া পাড়া য় ৩৫ নং কামতল হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৩ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম ও ৩৫ নং কামতাল হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, আরো উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল, মোঃ দেলোয়ার, মোঃ আব্দুল হালিম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপন করা হয়।