1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের আলাবদীতে গণসংযোগ

মোঃআক্তার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০১ বার পঠিত

মোঃআক্তার হোসেন:
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ উদ্দিন ৯নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নির্বাচনী সালাম জানান এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে আশরাফ উদ্দিন আলাবদী ও দারুগোল্লা গ্রামের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে আশরাফ উদ্দিন বলেন, আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীদের আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে চেয়ারম্যান পদপ্রার্থীর এই গণসংযোগকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শোনেন। ভোটাররাও তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর