1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক আকতার হাবিব

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

ধর্ম বিষয়ক বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) কমিটি পুণর্গঠন করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব।

গতকাল ২৩ আগস্ট শনিবার রাজধানীর নয়া পল্টনে হোটেল ভিক্টোরিতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য ডিবিসি নিউজের ফয়েজ উল্লাহ ভুঁইয়া সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সভাপতি পদে জাগোনিউজের প্ল্যানিং এডিটর মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশ’র সিনিয়র রিপোর্টার রকিবুল হক, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব, দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শামসুল ইসলাম, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল, মানবজমিনের আহমেদ জামাল, নিউনেশনের বিজনেস এডিটর কামরুজ্জামান বাবলু, অবজারভারের মহসিনুল করিম লেবু ও দৈনিক সংগ্রামের মিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।

এর আগে (আরআরএফ) সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর