1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রূপগঞ্জের তারাব এলাকায় লুটপাট করে বাড়িতে তালা ঝুলিয়ে দিল সন্ত্রাসীরা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পঠিত

 

সানাউল্লাহ মুন্সি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যক্তিগত শত্রুতা কাজে লাগিয়ে ৫ই আগস্ট সোমবার শেখ হাসিনার পালানোর খবর পেয়ে রূপগঞ্জ তারাবো পৌরসভা  ৭নং ওয়ার্ডে নুরজাহান নামে এক বিধবা মহিলার  বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে সকলকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তোভোগি নুরজাহান জানান ৫ই আগস্ট সোমবার বিকেলে মোঃ নূরে আলম পিতা মৃত লেহাজ উদ্দিন মোঃ মাসুম পিতা দেলোয়ার মোসাম্মৎ  ছায়া মোসাম্মৎ সালমা সহ  অজ্ঞাত ১৫/১৬ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে

আমাদের পরিবারের সকলের উপর হামলা চালিয়ে   আহত করেন। এবং জোর পূর্বক আমাদের বাড়ি ও জমি দখল করে। আমরা অসহায় হয়ে প্রানের ভয়ে পালিয়ে আছি।

বিবাদী নূরে আলম আমার বসত ঘরে থাকা কাঠের আলমারি ভাঙচুর করে আলমারিতে থাকা নগদ ২ লক্ষ টাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা সহ আমার পুত্র নুর নবী ফয়সাল ব্যবহৃত এ্যাপাচি আর টি আর ৪ভি১৬০ সিসি মোটর সাইকেল যার আনুমানিক মূল্য ১,৯৫,০০০ ও একটি কম্পিউটার যার মূল্য প্রায় ৫৬,০০০ টাকা সহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২,০০০০০ টাকা

এবং আমাকে মেরে লাশগুম করে দেওয়ার হুমকি দিয়াছে। বিবাদীদের দ্বারা আমাদের আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রহিয়াছে।

দেশ নাকি স্বাধীন হয়েছে তারই কি এই নমুনা? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু  বিচার দাবি করছি।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর