1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

রূপগঞ্জে মুড়ির কারখানা ও বেকারির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪১০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশজুড়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, সাভারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত বৈরী পরিস্থিতিতেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী বরপা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তারা। এ অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বেশ কয়েকটি বেকারি ও মুড়ির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এসব কারখানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে ব্যবসা চালিয়ে আসছে এবং লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
এ সময় ভাড়াটিয়া মো. রাকিব হাসানের মালিকানাধীন “মেসার্স ভূঁইয়া ফুডস” নামের একটি মুড়ির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার সত্যতা পাওয়া গেলে সংযোগটি তাৎক্ষণিক ভাবে বিচ্ছিন্ন করা হয় পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় । তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রাকিব হাসান স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদেরজে অর্থ সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন।
তদন্তে আরও জানা গেছে, রাকিব হাসানের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে “মেসার্স মায়ের দোয়া ফুডস” নামে একটি বৈধ মুড়ির কারখানা রয়েছে যা রাকিবের পিতা রফিকুল ইসলাম পরিচালনা করেন । তবে সেখানেও ২০২৩ সালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার প্রমাণ পাওয়া গেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগটি বিচ্ছিন্ন করে। পরে ২০২৪ সালে পুনরায় সংযোগ গ্রহণ করে তিনি কারখানাটি চালু করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর