
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গরিবদের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ৩০ মে শুক্রবার বাদ জুমা সোনারগাঁ উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সভাপতি, সোনারগাঁ পৌরসভা যুবদল
ফারুক আহমেদ তপন কমিশনারের পরিচালনায়, সাবেক ১নং যুগ্ম আহবায়ক, সোনারগাঁ পৌরসভা বিএনপি লায়ন
মোঃ শফিকুল ইসলাম নয়ন এর সভাপতিত্বে
প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রেজাউল করিম প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃ আবু জাফর ৪বারের সভাপতি, সোনারগাঁ থানা বিএনপি, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ শাহ আলম মুকুল সাবেক সাধারণ সম্পাদ নারায়ণগঞ্জ জেলা যুবদল,
মোঃ শফিউদ্দিন ভূইয়া সহ-সভাপতি, সোনারগাঁ থানা বিএনপি, মোঃ সালাউদ্দিন সালু সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল ও আহ্বায়ক, সোনারগাঁ থানা, মোঃ নূর-এ-ইয়াছিন নোবেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা যুবদল, মোঃ খোরশেদ আলম সহ-সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি ও সাবেক সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল, মোঃ পনির হোসেন সহ-সভাপতি, সোনারগাঁ পৌরসভা বিএনপি, আশরাফুল আলম আশরাফ প্রধান যুগ্ম আহবায়ক, সোনারগাঁ থানা যুবদল, আশরাফ মোল্লা সোনারগাঁ উপজেলা যুবদল।
সোনারগাঁ উপজেলা মডেল মসজিদে জুমার নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দেশ জাতির কল্যাণ কামনা করেন, দেশের দুর্যোগ ব্যবস্থাকে মোকাবেলা করার জন্য, সবাইকে উপকূল বাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।