1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মোমেন ভূঁইয়া

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দ নগর বাইতুন নূর জামে মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন আসন্ন ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বন্দর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: মোমেন ভূঁইয়া।

৪ সেপ্টেম্বর শুক্রবার তিনি আনন্দ নগর বাইতুন নূর জামে মসজিদের মুসল্লীদের সাথে জুম্মার নামাজ পড়েন এবং নামাজের পূর্বে উপস্থিত শত শত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে এক বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোমেন ভূঁইয়া বলেন, ‘আপনারা সকলে আমার আপনজন, আমরা একই এলাকার বাসিন্দা। পূর্বের চেয়ারম্যানদেরকে দেখেছেন, তাদের কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন। আমি নতুন প্রার্থী, আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। আমার কাজ করার ইচ্ছে আছে এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তাই দলমত নির্বিশেষে সবকিছুর উর্দ্ধে গিয়ে সকলে আমার পাশে থাকুন। নির্বাচিত হলে শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করে যাবো। এলাকার মাদক ও সন্ত্রাস নির্মুলসহ রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধীকার দিবো। বৈধ গ্যাসের ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা চালাবো। গরিব ও মেধাবীদের লেখাপড়ায় সহায়তা করবো। ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজসমূহ ও বিভিন্ন ভাতাসমূহ ন্যায্যভাবে জনগণের মাঝে বিতরণ করবো। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে বিজয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি’।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীরা মনোযোগ সহকারে মোমেন ভূঁইয়ার কথা শুনেছেন এবং তার জন্য শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর