
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ৯ আগস্ট শনিবার সকাল ১১টায়।
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আবু বকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, মোকাররম মোল্লা মামুন, আল আমি তুষার,গাজী মোবারক, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন,খায়রুল আলম খোকন, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, শামসুল আলম তুহিন, কামরুল ইসলাম পাপ্পু, সুমন আল হাসান, ফারুক হোসেন, মশিউর রহমান, মো: শাহ জালাল মিয়া, এরশাদ হোসেন অন্য, ভিপি পারভেজ, সামির সরকার, ইমরান হোসেন, মো: রুবেল, নজরুল ইসলাম শুভ, মো: পনির, মাসুম মাহমুদ, আক্তার হোসেন, কামরুজ্জামান রানা, এম হোসেন, ময়নাল হোসেন, মোক্তার হোসেন আজাদ, ফাহাদুল ইসলাম, মো: মাসুদ, মোক্তার হোসেন, পীর মোহাম্মদ, মো: পারভেজ, মো: হুমায়ন কবির, শাহীন সাকি, মীমরাজ, ফয়সাল এবং উজ্জল হোসেন মাসুমসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকান্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংস ভাবে হত্যা করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই। যাতে করে এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে।
সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এভাবে একজন সাংবাদিকের কলমকে রুখে দেওয়ার চেষ্ঠা করা হচ্ছে।এছাড়া সারা বাংলাদেশে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। যার কারনে দিন দিন অপহরণ, হত্যা, চুরি, ডাকাতি, দূর্নীতি বেড়েই চলেছে। আমরা এ হত্যাকান্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।