1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ধারী ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার ডাকাতি মালামাল গাড়ীসহ আটক।

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রাতিনিধি:-

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ও ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর