1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান জোবায়ের

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

 

হারুনুর রশিদ, সোনারগাঁ প্রতিনিধি:

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান সিদ্দিক জোবায়ের।

গত সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সিদ্দিক জোবায়েরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের ছেলে। তাঁর এ সাফল্যে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় লোকজন আনন্দিত। সিনিয়র সচিব পদে নিয়োগ পাওয়ায়, তাঁর এ সাফল্যে তাঁকে সকলেই অভিনন্দন জানান।

সোনারগাঁবাসী সিদ্দিক জোবায়েরের কাছে আশা করেন, তিনি যেন সোনারগাঁয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর