1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁওয়ে প্রিন্সিপাল ১০০ প্লাজা শপিং মলে মোবাইল ফোন চুরির ঘটনায় আন্তঃ জেলা চোর চক্রের ৯ জন চোর গ্রেফতার ।

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ প্লাজা শপিং মলে একটি মোবাইল ফোনের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তথ্যপ্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল ১১ জুলাই (শনিবার) সারাদিন সোনারগাঁওয়ের কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরদের আটক করতে সক্ষম হয়।

গত ১১/০৬/২০২৬খ্রিঃ রাত অনুমান ১০:৩০ ঘটিকা হতে ১২/০৬/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ১০:১০ ঘটিকার মধ্যে সোনারগাঁও থানাধীন প্রিন্সিপাল ১০০প্লাজা শপিং মলের ৫ম তলায় দোকন নং-৪৫, “মোবাইলি বাই আমিনুল টেলিকম” নামক মোবাইল ফোনের দোকানের তালা কেটে নগদ ৬,১০,০০০/- (ছয় লক্ষ দশ হাজার) টাকা, বিভিন্ন ব্রান্ড ও মডেলের সর্বমোট ১৪৪ টি মোবাইল ফোন, যার সর্বমোট আনুমানিক মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকান মালিক আমিনুল (৪২), পিতা- আবু কালাম, মাতা-তাছলিমা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-

চর বলাকী, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমান ঠিকানাঃ গ্রাম- গোহাট্টা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ এজাহার দায়ের করলে উক্ত ঘটনায় সোনারগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলাটি রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয় এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয় এর তদারকি ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সোনারগাঁও থানাধীন কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্থান হতে ১। মোঃ বাবু ওরফে রবি /রনি (৪০), পিতা- মৃত হোসেন, মাতা- জরিনা বেগম, সাং- ছাতিয়ানি (ভূইয়া বাড়ির পাশে), পোঃ সাহেবাবাদ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা; ২। মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), পিতা- মৃত হাবিবুর রহমান, মাতা- মৃত রোকেয়া বেগম, স্থায়ী সাং- দারাদীঘিরপাড়, পোঃ জাহাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা: সাং- ২নং ঢাকেশ্বরী, গোদনাইল, ভূইয়াপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ,জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ কামাল (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- বাহাদুরপুর, পোঃ পাঁচকীর্তা, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা; ৪। মোঃ আলমগীর (৪৫), পিতা- মৃত আঃ রশিদ, মাতা- মৃত আফিয়া খাতুন, সাং- পুমকাড়া, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা; ৫। মোঃ জামাল (৩৮), পিতা- মোঃ জোহর আলী, মাতা- মৃত মালেকা বেগম, সাং- জাফরগঞ্জ কাজীবাড়ি, পোঃ গঙ্গামন্ডল, থানা- দেবিদার, জেলা- কুমিল্লা; ৬। আলাউদ্দিন (৪৫), পিতা- আলেক অলেক মিয়া, মাতা- মৃত মাজেদা বেগম, সাং- কামাল্লা ৩নং ওয়ার্ড, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা; ৭। মোঃ সুমন (৪১), পিতা- মৃত বাবুল, মাতা- আলিয়া বেগম, সাং- পাথরঘাটা নজু মিয়া লাইন, ৩নং গলি কবরস্থানের পাশে (আরিফ, মৃত সিদ্দিকের ভাগিনা), থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম; ৮। মোঃ রুবেল (২৩), পিতা- মোঃ রোমান, মাতা- ওজেহা বেগম, সাং- দক্ষিণ হিলসা, থানা- বাশখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা: সাং- মিয়া খান নগর, ১৯নং ওয়ার্ড (মকবুল সরদার এর বাড়ির ভাড়াটিয়া), থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম এবং ৯। আলামিন বাম্বু আলামিন (২৩), পিতা- নজু/ নসু, মাতা- নুরবানু / নরবানু / রাশিদা, স্থায়ী ঠিকানা- ভাসমান, বর্তমান ঠিকানা: সাং- সোনাপুকুড়িয়া, পোঃ যাত্রাপুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বাবু / রবি / রনি (৪০) এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ০৮টি চুরির মামলা, আসামি ২। মোঃ ইছহাক /সাগর (৪২) এর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ০৩টি চুরির মামলা, আসামি ৪। মোঃ আলমগীর (৪৫), এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার চুয়াড়াংগা সদর থানার ০১টি চুরির মামলা, আসামি ৬। আলাউদ্দিন (৪৫) এর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার চুয়াড়াংগা সদর থানার ০১টি চুরির মামলা রয়েছে। আসামিরা পেশাদার চোর চক্রের সংক্রিয় সদস্য। আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ০২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর