1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ের গোয়ালদী মসজিদ ও পানাম সেতু সংস্কার নিয়ে পর্যালোচনা সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত
  • প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

সোনারগাঁওয়ের ঐতিহাসিক গোয়ালদী শাহী মসজিদ ও পানাম সেতুর চলমান সংস্কার নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়|
সভায় সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় পর্যালোচনার মূল প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন|
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী,  সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক ও কবি মোয়াজ্জেনুল হক, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, লেখক দেওয়ান শামসুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সংগঠক রোকেয়া আক্তার, সাংবাদিক আনিছুর রহমান, রুবেল মিয়া ও ডালিম হোসেন প্রমূখ|
সভায় বক্তারা বলেন, সোনারগাঁওয়ে গোয়ালদী মসজিদ ও পানাম সেতুর যে সংস্কার কাজ চলমান রয়েছে সেগুলো ইতিমধ্যে সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটি পরিদর্শন করেছেন| পরিদর্শনে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা গেছে|
বাজারের প্রচলিত ইট ছোট করে কেটে স্থাপনার সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে| কিন্তু প্রাচীন স্থাপনাগুলোতে পাতলা জাফরি ইট ব্যবহার করা হয়েছিল| প্রচলিত ইট কেটে ব্যবহার করার কারণে স্থাপনার স্থায়িত্ব নিয়ে শংকা রয়েছে| এছাড়া পানাম সেতুর নিচের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে না|
যে দুটি স্থাপনা সংস্কার করা হচ্ছে সেগুলোর আশপাশে যাতে কোন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা|

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর