
আব্দুল হান্নান ,সোনারগাঁও (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:
সোনারগাঁওয়ে (নারায়ণগঞ্জ )নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ সংরক্ষণ ও বিক্রি করার জন্য ০২ টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ঐসময় প্রতিষ্ঠান ২টি থেকে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তর। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয় ।
মঙ্গলবার উপজেলার কাচঁপুর এলাকায় অভিযান চালানো হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: আরিফ ইশতিয়াক।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরির্দশক টিটু বড়ুয়া জানান, নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগের ব্যবহার বাজারজাতকরণ রোধকল্পে সোনারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ০২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং শামীম হোসেন ষ্টোরকে ৭ হাজার টাকা ও মোহাম্মদীয়া প্যাকেজিংকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।