1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁও উপজেলা প্রশাসনের ‘গণভোট’ প্রদানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা  

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রচারণা সংক্রান্ত প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত এর সভাপতিত্বে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংক্রান্ত সম্পর্কিত প্রস্তাবগুলো জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং ভোটের দিনে তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রচারণার পদ্ধতি এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে খোলামেলা আলোচনা করেন।
সভায়, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর