1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁও পৌরসভায় নির্বাচন ও গণভোটের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পঠিত
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোনারগাঁয়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোষ্টাল ভোট, গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে সোনারগাঁ পৌরসভার হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, সহকারী প্রকৌশলী তানভীর আহাম্মেদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সোনারগাঁ দক্ষিণ জামায়েতের সেক্রেটারি আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, বিএনপি নেতা এমএ জামান, বিএনপি নেতা সফির উদ্দিন মজনু, মোহাম্মদ আলী, আব্দুর রাহিম প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল-জিনাত বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ সরাসরি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পায়। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এজন্য সবাইকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি পোষ্টাল ভোট, ভোটারদের অধিকার ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে আরও বলেন, ভোটারদের সচেতন অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।
সভায় ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, গণভোটের গুরুত্ব এবং আচরণবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিতিদের মাঝে গণভোট ও নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর