1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁও সাদিপুর,বরাব বাজার থেকে নয়াপুর সড়কের আরসিসি কাজের উদ্বোধন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ বার পঠিত

ছবিতে: বরাব বাজার-নয়াপুর সড়কের আরসিসি কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাতে স্থানীয়রা।

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বরাব বাজার ইউনিয়ন ভূমি অফিসের পাশ থেকে বরাব থেকে নয়াপুর কাঠালিয়া সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সড়কটির উন্নয়নকাজের (আরসিসি ঢালাই) উদ্বোধন করেন মোঃ রমজান আলী প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিপুর ইউনিয়ন পরিষদ ।

এ সময় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুসল্লি ও বাসিন্দারা সড়কটির দ্রুত ও মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি ও কাদার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা দেখা দিত। আরসিসি কাজ সম্পন্ন হলে বরাব বাজার থেকে নয়াপুর পর্যন্ত যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন তারা। বিশেষ করে বরাব,সিংরাব,দেওভোগ,বেইলর অঞ্চলের মানুষের দ্বীর্ঘদিনের আশা এবং চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় বাসিন্দারা। এছাড়াও এই রাস্তাটির বরাব অংশে ইউনিয়ন ভূমি অফিস থাকায় সেবা গ্রহণকারীগণ আসা যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে,এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে স্বস্তি ফিরবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর