1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১, আহত ১০

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকায় কনকা ফ্যাক্টরির সামনে ইউ টার্ন মোড়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে, আহত ১০ জন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের টিপরদী ও ছোট সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন নিহত নয়ন ৪৫,আহত আকবর ৫০,আজিজুল ইসলাম ৬৫, শহিদুল ৪০,আমিনুল ইসলাম ২৭,সজীব ৩০, হৃদয় ২৫, রুবেল ২৫, তানভীর ২৫, কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশা করে যাত্রীরা মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে টিপরদী ও ছোট সাদিপুর এলাকার কনকা ফ্যাক্টরির সামনে ইউ টান মোড়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নয়ন ৪৫ নামের ১ জনের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) ওহিদ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর