1. admin@pratidinernarayanganj.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস উদযাপিত, যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত সোনারগাঁয়ের একমাত্র সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় নতুন কুঁড়ি সৃজন ২: ধামগড় ইউনিয়নে শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও কামতাল হালুয়াপাড়া প্রাথমিকে বাছাই পর্ব অনুষ্ঠিত বিশ্ব স্ট্রোক দিবস আজ: প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, দ্রুত চিকিৎসায় বাঁচতে পারে জীবন লগি-বৈঠার নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে মদনপুরে বিক্ষোভ সমাবেশ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি নিক্ষেপ করে হত্যাচেষ্টা ধামগড়ের মহজমপুর একতা যুবসংঙ্গ উদ্যোগে লক্ষীপূজা প্রধান অতিথি মোমেন ভূঁইয়া সভাপতি শফিকুল ইসলাম জমকালো আয়োজনে সোনারগাঁয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ​ রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁয়ে অসুস্থ বিএনপি নেতার পাশে জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

সোনারগাঁয়ে রাজনীতিতে অনন্য এক নজির স্থাপন করলেন জামায়াত ইসলামী নেতা ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। অসুস্থ বিএনপি নেতার বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নিলেন।
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের অসুস্থ বিএনপি নেতা বিল্লাল হোসেনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দদের সাথে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

৫ জুলাই ২০২৫ শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির অসুস্থ নেতা বিল্লাল হোসেনকে দেখতে তার বাসায় যান। এ সময় এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন -তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য কর, তাই বিল্লাল ভাই একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে তিনি অসুস্থ আমি তাকে দেখতে এসেছি। আমি দোয়া করছি, আল্লাহ যেন বিল্লাল ভাইকে দ্রুত সুস্থতা দান করেন। এ সময় তিনি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন।পরবর্তীতে বিল্লাল কে নগদ এককালীন আর্থিক সাহায্য করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, তদারককারী ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল মোতালেব ফাউন্ডেশন এর চেয়ারম্যান সোহানুর রহমান সবুজ, জামায়াত নেতা রবিউল আউয়াল, আব্দুল মতিন সহ অনেক স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় বিএনপির জেলা কমিটির সদস্য বিএনপি নেতা নোবেল ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর