1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে অস্ত্রসহ গজারিয়ার আওয়ামীলীগ নেতা আলী আকবর গ্রেফতার 

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খাঁন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১০মে) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (ওসি তদন্ত) মো.রাশেদুল হাসান খাঁন। আটককৃত যুবলীগ নেতা আলী আকবর খাঁন মুন্সিগঞ্জের জেলার গজারিয়া থানার  মাথাভাঙ্গা গ্রামের সাবেক চেয়ারম্যান আ: সাত্তারের ছেলে। সুত্র জানায়, সে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র হত্যার আসামী ও বালু সন্ত্রাসী।

পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশের এসআই নাঈমুল ইসলাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে যানবাহনে অভিযান চালায়। এ সময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি করেন। তল্লাশি করে গাড়ির টুল বক্সের ভেতরে রাক্ষা একটি এসটারা মডেলেরে বিদেশি রিভলভার এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার তদন্ত (ওসি) মো. রাশেদুল হাসান খাঁন  বলেন, আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ  হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর