1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৫১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন থেকে রক্ষা পেতে ওই ইউনিয়নের আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
১৫ জুনরবিবার সকালে উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নিয়ে ওই ইউনিয়নের মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বারদী টুু চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভুকম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।


প্রচন্ড শব্দদূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়ার সমস্যা হচ্ছে, শব্দদূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায়না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্ম-চিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর ডাকাতরা নির্বিঘ্ন চুরি ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। এছাড়া শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না।
কোম্পানির শব্দ দুষণ, বায়ুু দুষণ ও ভুকম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ুু দূষণের ফলে আশাপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। এলাকাবাসী জানান, তাদের সমস্যা সমাধান না হলে এ প্রতিবাদ অব্যাহত থাকবে।
আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিত ভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর