1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে এক মাদক সম্রাজ্ঞীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোসাঃ পুতুল আক্তার (৩৫), সপচান বেগম (৩৫), সবুজা বেগম (৫৫) ও লিপি আক্তার (৩৪) নামে চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টায় সোনারগাঁ পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোসাঃ পুতুল আক্তার কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াউগুড়া এলাকার মৃত আবুল মিয়ার স্ত্রী, সপচান বেগম বিবাড়িয়া জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী, সবুজা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকার মৃত আবুল কালামের স্ত্রী ও লিপি আক্তার পৌরসভার একই এলাকার মৃত আবুল কালামের মেয়ে। এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকার ব্যবসায়ী মোক্তার হোসেনের ফুফু সবুজা বেগম প্রায় ৪০ বছর ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা পরিচালনা করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। এ ব্যাপারে তার ভাই ও ভাতিজারা সহযোগিতা করে আসছেন। কেউ কেউ সবুজার মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। তাছাড়া এর পূর্বে পুলিশ বিভিন্ন সময় কয়েকদফা মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তার স্বজনদের সহযোগিতায় কারাগার থেকে ছাড়া পেয়ে, পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বসুরবাগবাসী জানান, মাদক সম্রাজ্ঞী সবুজা বেগম ও তার স্বজনদের গড়ে তোলা মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উল্টো তাদেরকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়া তার বাড়িতে এলাকার চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ীরা নিয়মিত যাতায়াতের কারণে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাদেরকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর