1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ওয়াক ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় ওয়াক ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এর উদ্যোগে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ব্যারিষ্টার তানভীর হায়দার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক রবিউল হুসাইন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি শংকর প্রকাশ, আমেরিকান প্রবাসী মোহাম্মদ অহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, সুবর্ণগ্রাম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শামীমা নাসরিন,খাদিজা আক্তার, মো. রাশেদ, লেখক রোকেয়া আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ্য থাকতে হলে নিয়মিত হাঁটা চলার প্রয়োজন রয়েছে। কিন্তু দ্রুত অপরিকল্পিত নগরায়ণের ফলে পৌর নাগরিকরা প্রত্যহ হাটার পরিবেশ পাচ্ছেনা। এজন্য প্রাচীন জনপদ পানামনগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া লেক ও পঙ্খিরাজ খালের পাশ দিয়ে ওয়াক ওয়ে নির্মাণ এবং মারিখালি নদের উদ্ধবগঞ্জ শশানঘাট থেকে দৈলেরবাগ এলাকা পর্যন্ত ওয়াক ওয়ে নির্মাণের দাবী জানান।
বক্তারা আরও বলেন, ওয়াক ওয়ে নির্মাণের ফলে একদিকে যেমন পৌর নাগরিকরা হাঁটার পরিবেশ পাবে অন্যদিকে এ জ্বলাদ্বার গুলো দখল মুক্ত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর