
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
“আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম ওয়ালিউর রহমান আপেল এ কথা বলেন।
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহজমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আমজাদ হোসেন আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে ২৮ জুন শনিবার বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম ওয়ালিউর রহমান আপেল।
বিশেষ অতিথি হিসেবে প্রফেসর মো: নাসির উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক সোনারগাঁ থানা বিএনপি, এড. শামিমা আক্তার শাম্মী সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটি, তরুন উদ্যোক্তা সিকদার মোহাম্মদ সহিদুজ্জামান হাবিব সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদল এসএম হল শাখা ঢাকা বিশ^ বিদ্যালয়, মো: জাকির হোসেন বাবুল সাবেক সভাপতি সোনারগাঁ থানা যুবদল, হাফেজ মাওলানা জাকারিয়া আহবায়ক জাতীয়তাবাদী ওলামাদল নারায়ণগঞ্জ জেলা, মো: মনির মল্লিক সহ সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা কৃষকদল, অধ্যাপক মো: মনিরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সোনারগাঁ থানা ছাত্রদল। এসময় আরো উপস্থিত ছিলেন যুবদল, ছ্ত্রাদল, কৃষকদল, তাঁতীদল এবং বিভিন্ন পেশাজীবিসহ সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথির বক্তব্যে এসএম ওয়ালিউর রহমান আপেল বলেন, বিএনপি একটি বড় দল, এখানে একাধিক প্রার্থী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে ইচ্ছা পোষন করবে কিন্তু যাদের ভিতরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গণতান্ত্রীক উত্তোরণে বেগম খালেদা জিয়ার সংগ্রাম, তরুন প্রজন্মের আত্মত্যাগ, ফ্যাসিষ্ট হাসিনার পতনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন দিকনির্দেশনার বিষয়াবলী থাকবে সে বিষয়গুলো তিনি তুলে ধরেন। পরিশেষে তিনি আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক, বলে তরুনদের আহবান জানান।