1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ঘরে জমা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।
ঘরের ভেতর থাকা সিলিন্ডারের লাইনের লিকেজ এ বিস্ফোরণের কারণ বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।
সকালে ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের পর ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ঘরটির ভেতরেই রান্নার চুলা। একটি গ্যাস সিলিন্ডার সেখানে পাওয়া গেছে। চুলার সঙ্গে গ্যাসের অন্য কোনো সংযোগ পাওয়া যায়নি।
আগুনের ঘটনায় দগ্ধরা হলেন: গৃহকর্তা মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের তিন কন্যা তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬)।
তাদের মধ্যে মানবের শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রীর ৪৫ শতাংশ, কন্যা তিন্নির ২২ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং মৌরির ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী সবিনয় দাস বলেন, মানব একটি ওষুধ কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতো। পরিবার নিয়ে বাড়িটির নিচতলায় ভাড়া থাকতো। একটাই ঘর, সেটার ভেতরেই রান্নাঘর ও বাথরুম। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে তারা সবাই পুড়ে যায়। আমি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে দগ্ধরা আশংকাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর