1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে জামাতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনায় যোগ্যতা অর্জন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন” এ নীতির উপর নির্ভর করে শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হলো জেলা জামাতের রুকন সম্মেলন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মজিবুর রহমান সাবেক এমপি ও বর্তমান নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় সংসদ নির্বানে ৩শ আসনেই প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহন করছে। আমরা সমমনা ইসলামী দল গুলার সাথে জোট করতেও রাজি আছি।
তিনি আরো বলেন, দেশের যে সকল জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভাল ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অর্ন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান।
জামাতের নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মো: জাকির হোসাইন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন মমিনুল হক সরকার জামাতের নারায়ণগঞ্জ জেলা আমীর। দারসুল কোরআন পেশ করেন ড. আ: সামাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মঈন উদ্দিন আহম্মেদ সাবেক জেলা আমীর  নারায়নগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড.ইকবাল হোসাইন ভূইয়া পরিচালক ইসলামী এডুকেশন সোসাইটি,
সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয়  মজলিসে সূরা সদস্য ও ঢাকা অঞ্চলের  পরিচালক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছত্রশিবির,
মাওলানা আ: জব্বার সভাপতি নারায়ণগঞ্জ  মহানগর ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,
আবু সাঈদ মুন্না জেলা কর্মপরিষদ সদস্য, আবু সুফিয়ান সভাপতি নারায়ণগঞ্জ  জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
আ: মান্নান সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, ইন্জিনিয়ার আব্দুল বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো: আব্দুল্লাহ।
নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার সভাপতি সেক্রেটারীসহ পুরুষ ৪৫০ জন মহিলা ৩৬০ প্রায় ৮ শত রুকনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর