1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে জামায়াত নেতাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পঠিত
Oplus_131072

হারুনুর রশিদ, সোনারগাঁ বিশেষ প্রতিনিধি:

সারাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ
সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি মো. আসাদ, কাঁচপুর ইউনিয়ন দক্ষিণ জামায়াতের সভাপতি মো. নাঈম, সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুর রহমান, সোনারগাঁ উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ইবারাহীম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম সারওয়ার প্রমুখ।

মতবিনিময় সভায় প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জামায়াত ও ছাত্রশিবির কোনো সহিংসতা রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এসময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে বিএনপি-জামায়াতের ওপর দোষারোপ করছে। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে, আসলে তারা দুর্বৃত্তপরায়ন। তারা দেশের শান্তি চায় না। জামায়াত উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস থাকার আশ্বাস দিচ্ছে। একটু আগেও আমরা ভট্টপুর মন্দির পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি জামায়াত কোনো আওয়ামী লীগের ওপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় শত্রু আমাদের ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। একটু আগেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া আমাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন। এসময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ইউএনও আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। জামায়াতের লোক হিংসা করে না, এটা আমি বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।

এসময় প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের জনগণের কল্যাণ ও মঙ্গল কামনায় মতবিনিময় সভা সমাপ্ত করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর