1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় সন্ত্রাসী হামলা ও ভাঙচুর- আহত ৩

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৮০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহজমপুর এলাকায় এক জামায়াতে ইসলামীর কর্মীর বাসায় নিশু নামের এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। এসময় সে মোটরসাইকেল ও বাড়িঘর ভাঙচুর করে এবং  কুপিয়ে ৩ জনকে আহত করে।
২ মার্চ (সোমবার) সোনারগাঁয়ের মহজমপুর এলাকার মোহাম্মদের ছেলে মিশু একই এলাকার জামায়াত কর্মী জুবায়েরের ছেলের সাথে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে জুবায়েরের তিন আত্মীয়কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ বিষয়ে জামায়াত কর্মী জুবায়ের বলেন, নিশু একজন ইয়াবা ব্যবসায়ী। ইতিপূর্বে সে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে এবং জরিমানা পরিশোধ করে। কিছুদিন পূর্বে সে এবং তার বন্ধু রাজু মহজমপুর বাজার থেকে আমার ছেলের মোটরসাইকেল ছিনতাই করে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে মোটরসাইকেল উদ্ধার করি ও তালতলা পুলিশ ফাড়িতে জিডি করি। জিডির কথা শুনে সে ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল কুপিয়ে ও বাড়ির দরজায় কুপিয়ে ভাঙচুর চালায়। তার এই কাজে বাধা দিতে গেলে আমার তিনজন মামাতো ভাইকেও সে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। আমি ধারণা করছি আমি জামায়াতে ইসলামী নির্বাচন করার কারণে তৃতীয় পক্ষের ইন্ধনে সে আমার বাড়িতে এই হামলা চালাচ্ছে।
সেলিম নামের এক ব্যক্তি বলেন আমি ঝগড়ার বিষয়ে কিছুই জানিনা আমি তাদের এই ঝগড়া মিটাতে গিয়েছিলাম কিন্তু নিশু হাতুড়ি নিয়ে আমার মাথায় আঘাত করে। ফলে আমি অজ্ঞান হয়ে যাই ও মাথায় তিনটি শিলি লাগে। সোনারগাঁ থানায় জিডি করতে গিয়েছিলাম। থানা থেকে মামলা না করতে বোঝানো হয় তাই আমরা চলে আসি। আমি এর বিচার পাইনি আমি বিচার চাই।
এ বিষয়ে জানতে নিশুর সাথে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর