1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষ চরম ভোগান্তির মধ্যে আছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ পর্যন্ত যানজট রয়েছে।
জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় যানবাহন চলাচলে অসুবিধা হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।
বাধঁন পরিবহনে চড়ে সোনারগাঁ যাচ্ছেন আলম। তিনি বলেন, আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈত্র স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারেনি।
কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে শাহা আলম নামের এক পরিবহন চালক দীর্ঘ জটলা দেখেছেন বলে জানিয়েছেন।তিনি বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।
যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে। অনেক যানবাহনে পর্যাপ্ত পানি ও বাতাসের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ গন্তব্যেও পৌঁছাতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এমনিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সাম্প্রতিক সময়েও এই মহাসড়কের কয়েকটি অংশকে যানজটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর