1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হত্যাকাণ্ডের মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যাকাণ্ডের একজনের মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে আদালত উভয়কে ৫০হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত হলেন পরকীয়া প্রেমিক মো. রিপন মিয়া (৪০)। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি রিপন মিয়া সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা কাঁচপুর চেঙ্গাইন খালপাড় এলাকায় দলিল লেখক মোশারফ হোসেন ভূইয়ার স্ত্রী শাহিনুর আক্তার তার পরকীয়া প্রেমিক রিপনকে নিজ বাড়িতে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে মোশারফকে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক শক দিয়ে নিস্তেজ করেন। পরে বাথরুমে নিয়ে গিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তীতে নিহতের ভাই সোলায়মান ভূইঁয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রিপন মিয়াকে মৃত্যুদণ্ড ও শাহিনুরকে যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করা হয়।
মামলার বাদি সোলায়মান ভূঁইয়া জানান, আদালতের রায়ে সন্তুষ্ট। রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, হত্যা মামলায় আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর