
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের পূর্ব বেহাকৈর গ্রামের নয়াপাড়া এলাকায় বুধবার দুপুরে ফুটবল খেলার বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে লদুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ (৮) ওই এলাকার বাদশা মিয়া ও হাবিবুর (৭) হানিফা মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় নিহত শিশুরা তাদের বাড়ি’র পাশের একটি খালি জায়গায় তারা ফুটবল খেলা করছিলো। এসময় জায়গার পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তাকে বাঁচাতে গেলে হাবিবুরও সাঁতার না জানায় দুই জনই পানিতে ডুবে যায়।
পরে দুইজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে হেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।