1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৫৭ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি

শুক্রবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি, সুরক্ষা ও সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ কমিটির আহবায়ক কবি শাহেদ কায়েস এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব লেখক রবিউল হুসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেস ক্লাবের সহসভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদিচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, সাংবাদিক মোকাররম মামুন, এরশাদ হুসাইন অন্য, কামরুল ইসলাম পাপ্পু, সোনারগাঁ সাহিত্য নিকেতনের নির্বাহী সদস্য রোকেয়া বেগম, সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন, খাদিজা আক্তার মৌসুমী, পল্লবী সরকার, মো. রাশেদ ও ইসকান্দার আলী আলভী।
বৈঠকে সোনারগাঁয়ের প্রত্ন সম্পদের বর্তমান পরিস্থিতি,সুরক্ষা ও সংরক্ষণ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক কবি শাহেদ কায়েস।
এ সময় বক্তারা বলেন, সোনারগাঁ হচ্ছে প্রাচীণ বাংলার রাজধানী। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্তি¡ক নির্দশন। এসব নিদর্শন জরুরি ভিত্তিতে সুরক্ষা ও সংরক্ষণের আওতায় আনতে হবে। ইতিমধ্যে বহু প্রত্নতাত্তিক নিদর্শন ধংস হয়ে গেছে। এখানকার প্রত্ন সম্পদগুলো সংরক্ষণ করে সোনারগাঁকে একটি পর্যটনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর