1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে বিএনপি নেতাদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৪৯ বার পঠিত
Oplus_131072

 

হারুনুর রশিদ, সোনারগাঁ বিশেষ প্রতিনিধি:
সারাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মহসিন। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার থানার কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শাহ আলম মকুল বলেন, বিএনপি কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এ সময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের দায় চাপানোর অপপ্রচারের চেষ্টা করেন। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে তারা দুর্বৃত্ত । তারা দেশের শান্তি চায় না। বিএনপি উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে।

এসময় অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি বিএনপি কারো উপর হামলা করবে না। আ’লীগ সব সময় আমাদের শত্রু ভাবতো, এখন তারাই আমাদের সবচেয়ে বেশি ফোন দিচ্ছে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ওসি (তদন্ত) মহসিন বলেন, আসলে যে যেমন কর্ম করে, সে তেমন ফল ভোগ করবেই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবেই। সেজন্য কেউ কারো ওপর হামলা করবে এটা কাম্য নয়। বিএনপি লোক হিংসা করে না, এটা বিশ্বাস করি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো বান্দার হক আদায় করা।

এ সময় উপস্থিত ছিলেন, হাজী মো: মুজিবুর রহমান (বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি), সফিউদ্দিন ভূইয়া, সহ সভাপতি ,সোনারগাঁ থানা বিএনপি) কামরুল হাসান লিটন (সাবেক চেয়ারম্যান, জামপুর ইউনিয়ন) ,আবুল কাশেম বাবু( সাবেক চেয়ারম্যান ,বারদী ইউনিয়ন) ,হাজী মো: আনোয়ার ( যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি), জাকির হোসেন বাবু( সাবেক সভাপতি ,যুবদল সোনারগাঁ উপজেলা), নুর-এ-ইয়াসিন নোবেল( সিনিয়র যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ), ফারুক আহম্মেদ তপন কমিশনার ,আশরাফ মোল্লা(যুগ্ম আহবায়ক যুবদল,সোনারগাঁ), হারুন -অর-রশিদ মিঠু, জাকারিয়া ভূইয়া, ফরহাদ শিকদার, লায়ন সফিকুল  ইসলাম, মনিরুজ্জামান মনির , রুবেল আলম,শাহজালাল আহম্মেদ, নাঈমুল ইসলাম বাপ্পী, ফরহাদ শিকদার, পনির হোসেন, সাব্বির আহমেদ রুবেল, খোরশেদ আলম, ফাহিম হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর