1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে মসজিদে দুই দফা চুরি

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬২ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

সোনারগাঁ উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চৌদানা বাইতুর রহমান জামে মসজিদে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে মসজিদের অভ্যন্তরে থাকা আইপিএস এর ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোরেরা। এর আগে গত বুধবার মসজিদের অস্থায়ী স্টোর রুমের টিনের বেড়া ভেঙ্গে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান  যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। পর পর দুই দফা চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মসজিদের ইমাম মো. তাজুল ইসলাম জানান, তিনি সকালে মক্তবের শিশুদের পড়ানোর পর মসজিদ বন্ধ করে দেন। ঘন্টা খানেক পর এসে তিনি দেখতে পান মসজিদের এক পাশের দরজা খোলা। ভেতরে আইপিএস এর ব্যাটারী নেই।
মসজিদের কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া জানান, কিছুদিন আগে এলাকায় এক দল চোর হানা দেয়। তখন মসজিদের মাইকে চোর আসার খবর ঘোষণা দেয়া হয়। হয়তো ওই চোরেরাই বারবার মসজিদে চুরির ঘটনা ঘটাচ্ছে।
সোনারগাঁ থানা ওসি মফিজুর রহমান
জানান, অভিযোগ পেয়েছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর