1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে হিফজুল কোরআন ও হামদ- নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

আল ইনসাফ তওফিজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বুধবার দিনব্যাপী হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার প্রায় ৮০টি মাদ্রাসার ৩৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হামদ- নাতে দুটি বিভাগে ২০জন ও কোরআন তেলাওয়াতে ২০ জন মোট ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলের ১৫ জন বিচারক মন্ডলী প্রতিযোগিতায় বিচারকার্য সম্পন্ন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মোঃ ইকবাল মজুমদার তৌহিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন ও কালবেলা প্রতিনিধি রুবেল মিয়া।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোফায়েল আহমেদ গাজী। এছাড়া অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর