1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয় মহিলা দলের সভাপতি আহত সালমাকে দেখতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

 

হারুনুর রশিদ, সোনারগাঁ বিশেষ প্রতিনিধি:

দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিল সুসময়ে তারাই থাকবে। কোন সুবিধা  ভুগীদের ঠাঁই বিএনপিতে হবে না। যারা দুঃসময়ে মাঠে ছিল দলকে ছেড়ে যায়নি বিএনপি তাদেরকে নিয়েই রাজনীতি করবে। যারা দল থেকে বহিস্কৃত ও দলে নতুন করে অনুপ্রবেশ করতে চায় তাদেরকে দলে স্থান দেয়া হবে না। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে।

১৮ আগষ্ট রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দুলালপুর গ্রামে সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি আহত সালমা আক্তারকে দেখতে এসে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এসব কথা বলেন।

গত ২৮ জুলাই বিএনপির ডাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঢাকার পল্টনে পুলিশের ধাওয়ায় তিনি আহত হন।
তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার  আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছে বিএনপি। এবং তাদের চিকিৎসার জন্যও পাশে আছে। হোক তারা ছাত্র কিংবা বিএনপির নেতাকর্মী।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, স্বৈরাচার সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও দখলের যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয়।

যারা দেশের ভালো চায় না, যারা দলের ভাল চায় না তারাই এসব কাজ করছে। তারা দলকে ক্ষতি করছে। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে। প্রতি এলাকাতেও আপনারা সাবধান থাকবেন যারা তারা কোন ধরনের বিশৃঙ্খলা না করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সহ সভাপতি জিসান সুরাইয়া, সহ-সভাপতি রুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক শেফালী রানী দাস, রূপগঞ্জ থানা মহিলা দলের সহ সভাপতি জাহানারা বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন, কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আলম, ভুলতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জরিনা আক্তার, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা দলের সহ সভাপতি  আমেনা আক্তার, চনপাড়া ইউনিয়ন মহিলা দলের সহ সভাপতি বিউটি আক্তার, সহ সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, কাঞ্চন পৌর সভার ৯নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার, মহিলা দল সদস্য  আয়শা রুকসাত, রাহেলা বেগম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা হাফেজ মিজানুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর