
প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক
নারায়ণগঞ্জ-৩, (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে শেষমুহুর্তে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বহাল থাকায় আলোচনার শীর্ষে আছেন দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার নাম। নিঃসন্দেহে এটি অসাধারণ দৃশ্যপট।সোনারগাঁয়ে ইতিহাসের এক নতুন অধ্যায়ের মুখোমুখি জামায়াত!
অপরদিকে সদ্য বহিস্কার হওয়া নেতা অধ্যাপক রেজাউল করিমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। তারপরও শেষ বয়সে চমক দেখাতে চাওয়ায় ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম এর নাম আলোচনায় দ্বিতীয় অবস্থানে আছেন ।
এই আসনে ভোটের মাঠে দাঁড়িপাল্লার সাথে ঘোড়া মার্কার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমন আগাম ধারণা পাওয়া যাচ্ছে সর্বত্র। অবশেষ ১২ ফেব্রুয়ারি রাতে জানা যাবে খেলা হয়েছে কোন ল্যাভলে।