1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ের মছলন্দপুরে শিক্ষা উপকরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মছলন্দপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২৫ এপ্রিল (শনিবার) সোনারগাঁ উপজেলার বারদী  ইউনিয়নের মছলন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মছলন্দপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে উঠলে অপরাধ, সন্ত্রাস ও মাদকাসক্তি কমে আসবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মো, সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, ১ নম্বর সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু এবং বিএনপি নেতা মাসুম রানা।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর