1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে আরজেএফ’র অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত
0-0x0-0-0#

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক, গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটায় শুরু হয়।
অনুষ্ঠানটি সোনারগাঁয়ের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসাতুশ শরফ আল-ইসলামিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতাউর রহমান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন খান ইমাম ও খতীব চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ।

অনুষ্ঠানে আরজেএফ এর অর্থ সম্পাদক হাকিম হারুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সভাপতি
সাংবাদিক ফাহাদুল ইসলামের সভাপতিত্বে ও আরজেএফ এর সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল হোসেন মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁ প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বি সোহেল, ভেন্ডার মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার, মাজহারুল ইসলাম মানিক মেম্বার, জাহের মেম্বার, সেনা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন রবিন, সাংবাদিক করিম, মঈন আল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর