1. admin@pratidinernarayanganj.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক,ছিন্তাই,সন্ত্রাস,ঠেকাতে চেয়ারম্যানের কাছে সিসি ক্যামেরা চেয়ে আবেদন আহত সাংবাদিক সানাউল্লাহ মুন্সী দেখতে গেলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার আড়াইহাজার থানা মসজিদ থেকে লুণ্ঠিত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  সোনারগাঁওয়ে জমি নিয়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত, ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে কায়েতপাড়ায় সরকারি রাস্তায় দেয়াল ও পিলার নির্মাণ: জনদুর্ভোগে ক্ষুব্ধ এলাকাবাসী

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

প্রতিদিনের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

প্রতিদিনের নারায়ণগঞ্জ ডেস্ক 

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বানিনাথপুর, ভট্টপুর, ও ষোলপাড়া সমাজ উন্নয়ন সংঘের সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী বাছেদ মিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা মাসুদ, লাইব্রেরিয়ান মাসুদ, কুয়েত প্রবাসী হুমায়ুন কাবির, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, মিজান,  আব্দুস সালাম সুজন, পোষ্ট মাস্টার আব্দুর রাজ্জাক খান, পৌরসভার শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোশারফসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর